বিশেষ অর্জন • মিস ইউনিভার্সে মুকুট জিততে না পারলেও দুই বিভাগে সেরা মাহি
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিস্ফোরকদ্রব্য, মাদক, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও জব্দ করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৪৬ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে ১১১ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪৪ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ১২টি ককটেলের অংশবিশেষ এবং একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ উদ্ধার করে। পাশাপাশি ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।