রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
অপরাধ দমন •

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২, উদ্ধার বিপুল মাদক


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার এবং ৪০টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৬ জন। অভিযানে ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, হেরোইন ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

৮ নভেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২, উদ্ধার বিপুল মাদক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অভিযানসংক্রান্ত তথ্যে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, তেজগাঁওয়ে ৯৪ জন, মিরপুরে ১৬৬ জন, গুলশানে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।