বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বিশেষ সম্মাননা •

আজীবন সম্মাননায় নূতন, সম্মাননা তুলে দিলেন সুজাতা ও পূর্ণিমা


অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সুজাতা ও পূর্ণিমা তাঁর হাতে সম্মাননা তুলে দেন। স্বীকৃতি পেয়ে নূতন কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন। একই অনুষ্ঠানে ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

৮ অক্টোবর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ 

আজীবন সম্মাননায় নূতন, সম্মাননা তুলে দিলেন সুজাতা ও পূর্ণিমা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সুজাতা ও পূর্ণিমা তাঁর হাতে সম্মাননা তুলে দেন। স্বীকৃতি পেয়ে নূতন কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন। একই অনুষ্ঠানে ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নূতন। গত ৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত সংগঠনটির ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে গুণী এই অভিনেত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নূতনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বর্ষীয়ান অভিনেত্রী সুজাতা ও অভিনেত্রী পূর্ণিমা। সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে নূতন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশেষ করে সুজাতা ও পূর্ণিমার হাত থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তটি তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে বলেও জানান তিনি।

নূতনের এই সম্মাননায় আনন্দ প্রকাশ করেন অভিনেত্রী সুজাতাও। তাঁর ভাষ্য, নৃত্য পরিচালক সমিতি একজন গুণী শিল্পীকে সম্মানিত করায় তিনি আনন্দিত। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অন্যদিকে পূর্ণিমা বলেন, এমন মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। কিংবদন্তি অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দেওয়ার মুহূর্তের সাক্ষী হতে পারাকে নিজের জন্যও গর্বের বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন।

কমিটির সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ খান (কালু)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাম রিজভী ও ইউসুফ খান। যুগ্ম-সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ মাইকেল ও ইভান শাহরিয়ার সোহাগ এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহান ও বিল্লাল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল ও অপু বিল্লাল।