বাহাদুরি নয়, বাস্তবতা • ট্রল নিয়ে মুখ খুললেন ওমর সানী, জানালেন নিজের অবস্থান।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হৃদপিণ্ড দিবস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হৃদপিণ্ড ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বা এর বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এটি বর্তমানে বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি।
বাংলাদেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ ঘটে হৃদরোগের কারণে।উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বর্তমানে তরুণদের মধ্যেও আশঙ্কাজনকভাবে বাড়ছে। ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপের শিকার। শারীরিক নিষ্ক্রিয়তা, ফাস্টফুড নির্ভরতা এবং মানসিক চাপের কারণে এখন কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এবারের বিশ্ব হৃদপিণ্ড দিবসের মূল বার্তা হলো- হৃদরোগ ও এর প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় চোখের আড়ালে বা নীরবে অবস্থান করে।
বিশেষজ্ঞদের মতে, শতকরা ৮০ ভাগ হৃদরোগ প্রতিরোধযোগ্য। জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে এই ঝুঁকি কমানো সম্ভব ।