রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ৮৭ জনের


দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৮৭ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।

২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ 

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ৮৭ জনের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। আর এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজার ৯৭২।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৩ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রামে ১৬৫, বরিশালে ১৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে ১ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।