মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া, সরকারি চাকরিজীবীদের কিছু চুরি করা’


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।’ মঙ্গলবার লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ 

‘রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া, সরকারি চাকরিজীবীদের কিছু চুরি করা’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা ও কিছু কাজ করা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।’

সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এক তালে সবকিছু চলবে না। বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে দেশের ছেলে-মেয়েরা অর্থবহ জীবন কাটাতে পারে।

দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য। এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনও রয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

উদাহরণ দিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’ তিনি আরও বলেন, দুর্নীতি সবসময় থাকবে। এখানে কম বা বেশি নিয়ে কথা হতে পারে। তবে দুর্নীতি প্রতিরোধ করাই সরকারের প্রধান দায়িত্ব। মতবিনিময় সভায় জেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।