রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুমতি ছাড়া কনসার্ট আয়োজন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদারের ছেলে।
মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে সোমবার রাতে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। কনসার্টে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।
কনসার্ট শুরুর আগে সেখানে উপস্থিত দর্শকদের একটি অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় উল্লেখ করে স্লোগান বন্ধ করার আহ্বান জানানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে কনসার্টটি বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার রাতেই আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তাকে আগের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের জন্য পুলিশ কোনো অনুমতি দেয়নি। সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে পারেন- এমন আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, এরপরও সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। এ কারণে কনসার্টের আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে।