ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ ও মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা এবং অ্যাপের কার্যকারিতা বাড়াতে নতুন কয়েকটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। বর্তমানে এসব সুবিধা হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে।
পরীক্ষা সফল হলে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্যও মূল অ্যাপে ফিচারগুলো চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো সম্ভাব্য প্রতারণা বা স্ক্যাম শনাক্তে সতর্কবার্তা। কোনো সন্দেহজনক বা অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সেটি আলাদাভাবে শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করার সুবিধা নিয়ে পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে এই ফিচারটি অ্যান্ড্রয়েডের বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতেও নতুন কিছু সুবিধা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু থাকলে গ্রুপের সদস্যরা চ্যাটের কনটেন্ট সহজে এক্সপোর্ট করতে পারবেন না। পাশাপাশি মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার সুবিধাও নিয়ন্ত্রণ করা যাবে।
হোয়াটসঅ্যাপের ক্লাউড ব্যাকআপের নিরাপত্তা আরও শক্তিশালী করতেও নতুন পদ্ধতি নিয়ে কাজ চলছে। বর্তমানে প্রচলিত ছয় সংখ্যার পিনের পরিবর্তে আলফানিউমেরিক পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি ব্যবহারের সুবিধাও পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। তবে সম্ভাব্য স্ক্যাম শনাক্তের ফিচারটি ব্যবহার করতে চাইলে সেটি ব্যবহারকারীকে নিজে থেকে চালু করতে হবে। এজন্য হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ মেনুতে গিয়ে সংশ্লিষ্ট অপশন চালু করার সুযোগ থাকবে।
মেটার তথ্য অনুযায়ী, ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং মডেল ব্যবহার করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে চ্যাটের ব্যক্তিগত তথ্য মেটার সার্ভারে পাঠানোর প্রয়োজন হবে না এবং হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনও সুরক্ষিত থাকবে।
যারা নতুন ফিচারগুলো আগে থেকেই পরীক্ষা করতে চান, তারা হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে যুক্ত হতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের পেজ থেকে ‘Join the beta’ অপশনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যদি বিটা প্রোগ্রামে নতুন ব্যবহারকারী নেওয়ার সুযোগ থাকে।
অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ব্যবহারের সুযোগ পেতে পারেন। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এসব ফিচার সফলভাবে পরীক্ষা শেষে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপের মূল সংস্করণে যুক্ত করা হতে পারে।