আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৭ আগস্ট ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত প্রায় ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।
জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ ১৮টি সরকারি বাড়ি বিক্রিতে অনিয়ম ও সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতির অভিযোগে মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলায় মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রত্যেক মামলায় আসামি করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আসামি করা অন্য ব্যক্তিদের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ও আহমেদ আকবর সোবহানসহ অন্যরাও এর আগে খালাস পেয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গুলশান, ধানমন্ডি ও শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে দরপত্রে কারচুপি ও দুর্নীতির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়। এতে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনা হয়েছিল।
এ মামলার বিচার চলাকালে আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত মির্জা আব্বাসকে ১৫টি মামলায় খালাস দেন।