এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
১৯ আগস্ট ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্বের বার্তা তুলে ধরতে এসব কর্মসূচি আয়োজন করা হবে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করতে হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এসব কর্মসূচি যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, একই ধরনের কর্মসূচি পালন করবে দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনকেও নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কর্মসূচি পালন করবে।
সরকারের নির্দেশনায় পবিত্র এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সহিষ্ণুতার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিমদের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। এ উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।