সোমবার, ৩ আগস্ট, ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি


অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

৩ আগস্ট ২০২৬, ৯:০০ অপরাহ্ণ 

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রাসঙ্গিক প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিলের নামে মিথ্যা তথ্য প্রচার বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।