বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ টাকা লিটার


আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগামী এক মাস ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

৩০ জুলাই ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ 

আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ টাকা লিটার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে। সে অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৩০ জুন প্রকাশিত প্রজ্ঞাপনেও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল। ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনেনি সরকার।

সরকার ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশের বাজারের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়।

সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসজুড়ে ভোক্তারা আগের দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল কিনতে পারবেন।