এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা
৩০ জুলাই ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রমজান ও ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখাই চূড়ান্ত ভিত্তি, তবুও জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে আগাম সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়ে থাকে।
এবার ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে ওই দিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবানের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই প্রতিবেদনে জানানো হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজানের শেষ দিন এবং ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এসব তারিখ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব মাত্র। ইসলামি শরিয়ত অনুযায়ী রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে।
এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদুল ফিতর এক দিন পরে পালিত হয়। ফলে বাংলাদেশের চূড়ান্ত সময়সূচিও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।