মিরাজের সেঞ্চুরির পরও ৫৪ রানে অলআউট বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২৮ দিনেই প্রাণ হারিয়েছেন ২৯ জন, যা চলতি মৌসুমে রোগটির প্রকোপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন এবং ঢাকার বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে। ওই বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পরবর্তী বছরেও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং লক্ষাধিক রোগী শনাক্ত হওয়ার ঘটনা ঘটে।