কাফরুলে গুলি: অপপ্রচারের অভিযোগ, আব্বাস আলীর সুনাম ক্ষুণ্নের চেষ্টা
২৮ জুলাই ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)-এ অংশগ্রহণ সহজ করতে বিশেষ ভিসা আবেদন প্রক্রিয়া আরও সরল করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।
মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের সরাসরি প্রদর্শনী। এ মেলায় অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে। এই আমন্ত্রণপত্রই ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ইচ্ছুক ব্যক্তিরা অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, চীন সফরের রেকর্ড অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে আবেদন সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনকারীদের নিজ দায়িত্বে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে শুধু বর্তমান আবেদন বাতিলই হবে না, ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
চীনা দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে। একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ কিংবা ‘ভেতরের যোগাযোগ’- এ ধরনের প্রলোভনমূলক দাবিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
ভিসা সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইনে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।