নাটকীয় জয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা, বিদায় নিল দক্ষিণ আফ্রিকা
১ জুলাই ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-সারা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা প্রশাসন।
পরীক্ষার্থী ও কেন্দ্র সংক্রান্ত তথ্য:
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা (আলিম) ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সারা দেশের ১৪৫টি পরীক্ষা কেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৪০টি কেন্দ্রই রাজধানী ঢাকায় অবস্থিত। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার এবং শৌচাগার তল্লাশিসহ ৩৫টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে কোনো কারণে যদি প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে সারা দেশে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হবে এবং পরবর্তীতে নতুন প্রশ্নপত্রে সেই পরীক্ষা নেওয়া হবে।
এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থীই নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। তবে তাদের মতে, প্রশ্নফাঁস শতভাগ রোধ করা এবং সারা দেশের সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করাই এখন শিক্ষা প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, আগামী ২ জুলাই শুরু হয়ে এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর আগামী ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।