আজ পবিত্র হজ, বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে ঈদুল আজহা
২৮ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য অন্য বড় দলগুলো ইতোমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিলেও, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়দের পরিস্থিতি পর্যবেক্ষণ করার কৌশল নিয়েছেন বলে জানা গেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ৩০ মে’র মধ্যে সব দলকে চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দিতে হবে। আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য মতে, ২৮ থেকে ৩০ মে’র মধ্যে যেকোনো সময় আলবিসেলেস্তেদের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এরপর ২ জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে সব দলের স্কোয়াড প্রকাশ করবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কোয়াড চূড়ান্ত করার পরপরই তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে তা প্রকাশ করবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম: আর্জেন্টিনা ফুটবল দলের ওয়েবসাইট, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ।
টেলিভিশন ও লাইভ স্ট্রিমিমিং: আন্তর্জাতিকভাবে ইএসপিএন, বিইন স্পোর্টস এবং সনি স্পোর্টস নেটওয়ার্কে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী শনিবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা দেবে আর্জেন্টিনা দল। ধারণা করা হচ্ছে, ক্যাম্পে পৌঁছানোর দিন বা তার আগেই চূড়ান্ত দলের নাম চলে আসবে।
ক্যাম্প চলাকালীন নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা:
৭ জুন: প্রতিপক্ষ হন্ডুরাস
১০ জুন: প্রতিপক্ষ আইসল্যান্ড
চোটের ঝুঁকি এড়াতে কোচ লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে ৩২ জনের একটি বড় স্কোয়াড নিয়ে ক্যাম্পে যেতে পারেন। এতে করে শেষ মুহূর্তে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে সহজেই বিকল্প বেছে নেওয়া যাবে।
দলের অন্যতম প্রধান আকর্ষণ অধিনায়ক লিওনেল মেসি ছাড়াও লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো তারকাদের স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত। আর্জেন্টিনা শিবিরে বর্তমানে বেশিরভাগ খেলোয়াড়ই ফিট থাকায় একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন কোচ স্কালোনি।