রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে
২৬ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক বিস্তৃতি এবং আহ্বায়ক কমিটি প্রস্তুতির লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ মে) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা এই ৪৮টি ওয়ার্ড কমিটি অনুমোদন করেছেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির এসব সংগঠকের নাম সুপারিশ করেন।
এই কমিটি গঠন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, "৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। একইসঙ্গে এনসিপির প্রথম মহানগর কমিটি হিসেবে সব ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন সম্পন্ন হলো।"
তিনি আরও বলেন, "আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ এবং নগরী গঠনে এনসিপি ঢাকা মহানগর উত্তর আগামীতেও রাজপথে ও সাংগঠনিকভাবে নিরলস কাজ করে যাবে ইনশাআল্লাহ।"