মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে জায়গা পেল বাংলাদেশের ‘নুড়ি’


৭৯তম কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম কর্নারের ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নুড়ি। চলচ্চিত্রটির নির্মাতা মিথুন জামান ও প্রযোজক হাসিব জুবেরী শিহান বর্তমানে উৎসবে অংশ নিতে কানে অবস্থান করছেন।
কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে জায়গা পেল বাংলাদেশের ‘নুড়ি’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নুড়ি জায়গা করে নিয়েছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম কর্নারের ‘সিনেমা দ্য দোমাঁ’ বিভাগে। সম্প্রতি চলচ্চিত্রটি উৎসবের মার্কেট ক্যাটালগে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

চলচ্চিত্রটির লেখক ও পরিচালক মিথুন জামান এবং প্রযোজক হাসিব জুবেরী শিহান বর্তমানে ফ্রান্সের কানে অবস্থান করছেন। প্রযোজক হাসিব জুবেরী শিহান জানান, শর্ট ফিল্ম কর্নার রঁদেভু-ইন্ডাস্ট্রি এমন একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি এবং বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়।

১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার চলচ্চিত্রটির পটভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। গল্পে দেখা যাবে ১১ বছর বয়সী এক কিশোরীকে, যে সদ্যজাত একটি ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধনের মধ্য দিয়ে নতুন করে সাহস ও বেঁচে থাকার আশা খুঁজে পায়। ‘নুড়ি’ চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারের স্থানীয় এক কিশোরী।

নির্মাতা মিথুন জামান বলেন, চলচ্চিত্রটি এক কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে তুলে ধরা হয়েছে, বৈশ্বিক বাস্তবতা কীভাবে মানুষের ব্যক্তিগত জীবন ও আবেগকে প্রভাবিত করে। তার ভাষ্য, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মানবিক সম্পর্ক ও আশার শক্তির কথা স্মরণ করিয়ে দেবে।

চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহানবাশার জর্জিস। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সাউন্ড ডিজাইনে ছিলেন শৈব তালুকদারজাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনায় ছিলেন সামীর আহমেদশিহান জুবেরী। কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন