কঠিন চ্যালেঞ্জ • ফাইনালের স্বপ্নপূরণে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগীতের উৎসব ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। "কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস" শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট জয়ের সুযোগ। প্রতিযোগিতায় সর্বোচ্চ ভোট পাওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কোক স্টুডিও বাংলার বিশেষ সংগীতানুষ্ঠান।
২৬ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এতে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়বে এই আয়োজন।
প্রতিযোগিতায় নিজেদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে ভোটিং কার্যক্রমে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্যান্টিন থেকে কোকা-কোলা, স্প্রাইট কিংবা ফ্যান্টা কিনলে পাওয়া যাবে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ডে থাকা ইউনিক কোড ক্যাম্পেইনের নির্ধারিত মাইক্রোসাইটে ব্যবহার করে নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট দেওয়া যাবে।
প্রতিযোগিতায় কোন বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে, তা জানার জন্য থাকবে লাইভ লিডারবোর্ড। ভোটের ভিত্তিতে সর্বোচ্চ অবস্থানে থাকা তিনটি বিশ্ববিদ্যালয় পাবে নিজেদের ক্যাম্পাসে একটি করে বিশেষ কোক স্টুডিও বাংলা কনসার্ট আয়োজনের সুযোগ।
শুধু ভোটের প্রতিযোগিতাই নয়, শিক্ষার্থীদের সংগীতপ্রতিভা তুলে ধরার ব্যবস্থাও রাখা হয়েছে এই উদ্যোগে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে স্থাপন করা হবে কোক স্টুডিও বাংলার বিশেষ রেকর্ডিং স্টুডিও কিয়স্ক। সেখানে শিক্ষার্থীরা কোক স্টুডিও বাংলার পছন্দের যেকোনো গানের কভার পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন।
রেকর্ড করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তাতে কোক স্টুডিও বাংলাকে ট্যাগ করতে হবে। এরপর ক্যাম্পেইনের ওয়েবসাইটে সেই ভিডিওর লিংক জমা দিতে হবে।
বিজয়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করা হবে একজন করে শিক্ষার্থী। তাঁদের মধ্যে সেরা কভার পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ এনগেজমেন্ট অর্জনকারী শিক্ষার্থী পাবেন ক্যাম্পাস কনসার্টে সরাসরি গান গাওয়ার সুযোগ।
এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগীতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি ক্যাম্পাসগুলোতে সংগীতভিত্তিক অংশগ্রহণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েছে কোকা-কোলা বাংলাদেশ।