বুধবার, ১৩ মে, ২০২৬

‘গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না’-রাশেদ খান


জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, একসময় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করলেও এখন সেই দলের সঙ্গেই রাজনৈতিক সখ্য গড়ে তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
‘গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না’-রাশেদ খান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান

বুধবার (১৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, “গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।”

পোস্টে তিনি দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী একসময় জামায়াতে ইসলামীকে “ভারতের এক্সটেনশন”, “মুনাফেকের দল” এবং “ধর্মের নামে চেতনার ব্যবসায়ী” বলেও মন্তব্য করেছিলেন। তিনি আরও লেখেন, “একটা দল সম্পর্কে এতকিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব।”

এনসিপির উদ্দেশে রাশেদ খান বলেন, “দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে- না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপি সম্পর্কে কী বলা শুরু করে।”

পোস্টে তিনি আরও দাবি করেন, বর্তমানে জামায়াতপন্থি অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে তিনি বলেন, “পডকাস্টে বলেও বেড়াচ্ছে, সে নাকি শিবিরের সাথী ছিলো! অথচ ক্যাম্পাসে দেখেছি, সে বাম করে! একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে?” এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।