টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নাজুক
১১ মে ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে সামুদ্রিক প্রতিরক্ষা জোরদারে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ হিসেবে উল্লেখ করেছে।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবিলায় কার্যকর সক্ষমতা প্রদর্শন করতে পারে এবং প্রয়োজন হলে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিতে সক্ষম।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানির গভীরে সমুদ্রতলে অবস্থান করা, শত্রুপক্ষের জাহাজ শনাক্ত করা এবং প্রয়োজন হলে সেগুলোকে বাধা দেওয়া বা ধ্বংস করার সক্ষমতা এসব সাবমেরিনের অন্যতম বৈশিষ্ট্য। এ কারণেই এগুলোকে “পারস্য উপসাগরের ডলফিন” নামে ডাকা হয়।
ইরানি নৌবাহিনীর এই কমান্ডার জানান, হরমুজ প্রণালীতে দেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে সাবমেরিনগুলো পানির উপরে উঠে আসে এবং সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবে কয়েকটি প্রদর্শনীমূলক মহড়া পরিচালনা করে। পরে সেগুলো আবার গভীর সমুদ্রে ফিরে গিয়ে নির্ধারিত দায়িত্ব পালন শুরু করে।
সূত্র:তাসনিম নিউজ ও পার্সটুডে