অস্কারে এআই-এর দাপট রুখতে কঠোর নিয়ম, মানব সৃজনশীলতাকেই অগ্রাধিকার
৫ মে ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য অপ্রত্যাশিত ধাক্কা এসেছে। দলটির সরকারে থাকা ৩৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই ভোটে হেরে গেছেন, যা রাজনৈতিকভাবে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
সবচেয়ে আলোচিত ঘটনা হলো- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কলকাতার ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন। তার এই হার রাজ্যের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এ নির্বাচনে তৃণমূল সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও পরাজয়ের মুখ দেখেছেন। এর মধ্যে আবাসন ও বিদ্যুৎ, শিক্ষা, শিল্প, পরিবহন, নারী ও শিশুকল্যাণ এবং তপশিলি ও অনগ্রসর শ্রেণি উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতের দায়িত্বে থাকা নেতারা রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, বিজেপি-র পক্ষে শক্তিশালী জনসমর্থন তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর।
পরাজিত মন্ত্রীদের মধ্যে রয়েছেন অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, বুলু চিক বরাাইক, প্রদীপ মজুমদার, বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া, মলয় ঘটক, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উদয়ন গুহ, সন্ধ্যারানি টুডু, বঙ্কিম হাজরা, উজ্জ্বল বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো ও সত্যজিৎ বর্মণ। সংবাদমাধ্যম এনডিটিভি-থেকে জানা গেছে, এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।