জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
১৯ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তি গ্রহণ না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
ট্রাম্প অভিযোগ করেন, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে মার্কিন অবরোধের কারণে প্রণালিটি আগেই কার্যত অচল হয়ে আছে। ট্রাম্পের ভাষায়, ইরান অজান্তেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্য পূরণে সহায়তা করছে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের কাছে একটি ‘ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত’ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তার মতে, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা। অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং খুব দ্রুত ও সহজেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম।
শান্তি প্রতিষ্ঠায় ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের ‘সম্মানজনক দায়িত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা