ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৪ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
রাজধানীর পল্টন থানায় করা মানবপাচার আইনের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
এর আগে মানবপাচারের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় ডিবি পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশ-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিকভাবে তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানবপাচারের অভিযোগে দায়ের করা।
ডিবি সূত্রে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান। এসব মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিলেন।
পুলিশ জানায়, রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।