বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নেতৃত্ব এমন হতে হবে যাতে জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া বা খবরদারি করার প্রবণতা না থাকে। মানুষ এখন জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি প্রত্যাশা করে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশার কথা স্পষ্টভাবে জানিয়েছে। ইতোমধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে গিয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনেও জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান সেবা দেওয়া নিশ্চিত করতে হবে। কেউ আক্রান্ত হলে তাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ঈদের আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী, যাতে গরিব ও অসহায় মানুষ যথাযথভাবে উপকৃত হয়। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার মনিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।