বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে হবে। এছাড়া ওই হিসাবসমূহ আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যয়ের হিসাব দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানাসহ গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যেই এ হিসাব জমা দিতে হবে।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুযায়ী প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা রিটার্নসমূহ সংগ্রহ করে তা কমিশনে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী মার্চের মধ্যভাগের মধ্যেই সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।