শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর


জুলাই আন্দোলনের অন্যতম কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

৫ জানুয়ারী ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ 

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১ এ রিভিশনের শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত বিষয়টি বিবেচনা করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।

গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত এক হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফায় অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।