ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২১ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে মহিমান্বিত রমজান মাসের অপেক্ষা শুরু হয়ে গেছে। কারণ রজব মাসের পর আসে শা’বান এবং এরপরই শুরু হয় পবিত্র রমজান।
চাঁদের হিসাব অনুযায়ী, যদি চলতি রজব মাস ২৯ দিন এবং শা’বান মাস ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সে অনুযায়ী চাঁদ দেখা যায়, তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরু একদিন পিছিয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর দেশে রজব মাসের চাঁদ দেখা গেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করেই বাংলাদেশে রজব, শা’বান ও রমজান মাস শুরুর তারিখ চূড়ান্ত করা হবে।