শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সাংবাদিকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করল ‘পাথওয়ে’


দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধি করা, একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নারী সাংবাদিকদের জন্য বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল।

২৭ নভেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ণ 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সাংবাদিকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করল ‘পাথওয়ে’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বৃহস্পতিবার (২৭,নভেম্বর) পাথওয়ে হল রুমে  বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে'র অঙ্গসংস্থা ‘পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল’ কর্তৃক আয়োজিত বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো কর্মজীবী নারী, দরিদ্র জনগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের মানুষের দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধি করা, একই সাথে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।

আজকের অনুষ্ঠানে বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নারী সাংবাদিকদের জন্য একটি ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা আখতার, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, উপ প্রেস সচিব, প্রধান উপদেষ্টা।আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ),মাইনুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।রোজিনা রোজী, নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিন, নির্বাহী পরিচালক, পাথওয়ে।

নির্বাহী পরিচালক মোঃ শাহিন বলেন “বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করছে ‘পাথওয়ে'। অন্যান্য পেশাজীবী সংগঠন , তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের  জন্য এই কার্যক্রম চলমান থাকবে।”

পাথওয়ে একটি জাতীয় পর্যায়ের এনজিও, যা সমাজসেবা অধিদফতর থেকে নিবন্ধিত এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বীকৃত। এছাড়াও আন্তর্জাতিক গ্লোবাল এলায়েন্স অফ এনজিও’স ফর রোড সেফটি এর সহযোগী সদস্য। সংস্থাটি বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের দক্ষতা এবং আত্মনির্ভরতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে। বাংলাদেশে সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনার ভয়াবহতা প্রতিরোধে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল এই ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে:
অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী: যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো দক্ষতা বৃদ্ধির কোর্সে অংশ নিতে পারছেন না।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী: যারা স্বনির্ভরতা অর্জনে আগ্রহী।
কর্মজীবী নারী: যারা কর্মক্ষেত্রে পৌঁছাতে এবং সড়কে নিরাপদে চলাচলে আগ্রহী।
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল হলো একটি বিআরটিএ অনুমোদিত ট্রেনিং ইনস্টিটিউট যা আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে গুণগত থিওরি ও ব্যবহারিক ক্লাস পরিচালনা করে।

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণে আবেদন প্রক্রিয়া
আগ্রহী ব্যক্তিরা পাথওয়ে'র ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ-এর নিচে 'Free Training' অপশনে ক্লিক করে নিম্নলিখিত তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন:
নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মাসিক আয়, মোবাইল নম্বর, ইমেইল, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি, কেন কোর্সে ভর্তি হতে চান তার বিস্তারিত এবং পরিচিত ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।
আবেদন জমা দেওয়ার পর, আবেদন পর্যালোচনা করা হবে এবং নির্বাচিতদের সাথে ইমেইল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা পাথওয়ে’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে এমন জনহিতকর কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল শুধুমাত্র মুনাফার ব্যবসা নয়, এটি সামাজিক পরিবর্তন এবং মানবিকতার জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ।