জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৩ জানুয়ারী ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়াকে সব রাজনৈতিক দলের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে জুলাইয়ের গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে এবং ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন আর সম্ভব হবে না।
মঙ্গলবার গণভোটের প্রচারণার লক্ষ্যে আয়োজিত ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, গণভোটে এনসিপি স্পষ্টভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণকেও সে অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’-এর পক্ষে আছি। জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দল আপনাদের পছন্দ না হলেও, এমনকি আমাদের ভোট না দিলেও অন্তত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন।” তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’ জয়ী হলে দেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার পথ সুগম হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পর আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম, তার কিছুটা হলেও বাস্তবায়ন সম্ভব হবে। কিন্তু যদি ‘না’ জয়ী হয়, তাহলে আগের ব্যবস্থাই বহাল থাকবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সে ক্ষেত্রে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।” বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।