শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

খুলনায় এনসিপি বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক


খুলনায় জাতীয় নাগরিক পার্টি–এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২২ ডিসেম্বর ২০২৫, ৩:০২ অপরাহ্ণ 

খুলনায় এনসিপি বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার (৪৩) গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে অবস্থানকালে হঠাৎ মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হামলার কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।