জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ ডিসেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে গতি বেড়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন । সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ সম্পন্ন করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। যাদের নাম আজ ঘোষিত হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।”
ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন জেলার প্রার্থীদের নাম উঠে এসেছে।
উত্তরবঙ্গের আসনগুলোয় পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদকে প্রার্থী করা হয়েছে।
নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ এবং লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান এনসিপির মনোনয়ন পেয়েছেন।
রংপুর অঞ্চলে রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি প্রার্থী হয়েছেন। গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান লড়বেন এনসিপি থেকে।
রাজশাহী বিভাগের আসনগুলোতে জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) মনোনয়ন পেয়েছেন।
নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আব্দুল হামিদ এবং নওগাঁ-৫ আসনে মনিরা শারমিনকে প্রার্থী করা হয়েছে।
নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ দলীয় প্রতীকে লড়বেন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, বাকি আসনের মনোনয়ন পরে ঘোষণা করা হবে এবং নির্বাচনে দলটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায়।