জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশবাসী খুব শিগগিরই বিএনপি–জামায়াতের বাইরে নতুন একটি বৃহত্তর অ্যালায়েন্স দেখতে পাবে। এ জোট জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এবং সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের পক্ষে ভূমিকা রাখবে।
তিনি জানান, নতুন জোট নারীর ক্ষমতায়ন, আলেম–ওলামাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নেবে। ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী এই প্ল্যাটফর্ম চূড়ান্তভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার পরিকল্পনা করছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখার দরকার রয়েছে এবং জনগণ বাস্তবসম্মত বিকল্প রাজনৈতিক শক্তি দেখতে চায়। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন দিনগুলোতে নতুন জোট দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।