জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ নভেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট করে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠা রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা–৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
মনোনয়ন নেওয়ার পর সুজন বলেন, “অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের কাছে সুজন হয়ে ওঠেন আন্দোলনের এক প্রতীক। তাঁর সরলতা, সাহস এবং জনমানুষের প্রতি সহমর্মিতা অনেকের কাছে তাঁকে “মানুষের রাজনীতি”র এক নতুন মুখ হিসেবে তুলে ধরে।
রাজনীতিতে আসার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষত সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও প্রত্যাশাকে সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সুজনের অংশগ্রহণ নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।