বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১২ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
রাষ্ট্রপতির অভিসংশনসহ তিন দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এনসিপি নেতারা জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিসংশনের প্রক্রিয়া শুরু করা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে নতুন স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে।