বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বঙ্গভবন-এর দরবার হলে। তবে এবার সেই ধারায় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত নয়। ফলে তিনি আপাতত সেখানে উঠতে পারছেন না।
দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন যমুনা ছেড়ে দিলে নতুন প্রধানমন্ত্রী সেখানে উঠতে পারেন। তবে চূড়ান্তভাবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে, সে সিদ্ধান্ত নেবে নতুন সরকার।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবন-এ অবস্থান করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।