গ্রেফতার অভিযান • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮৪, মামলা ৪৪
২৫ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য, জালনোটসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত একটি গুলির অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে আরও তিনজনকে।
অভিযানে মাদকদ্রব্যের মধ্যে এক কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা এবং দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কীবোর্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ১০ হাজার ১০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।