জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট জারি করা হয়।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে ইসি ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিক যাচাই-বাছাই শেষে রাতে প্রকাশ করা হয় নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। কেউ সংক্ষুব্ধ হলে আইন অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, “আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে”- এবং সেই অনুযায়ীই রাতে গেজেট জারি করা হয়।
ইসি সূত্রে জানা যায়, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়। যাচাই শেষে ২৯৭টি আসনের ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৭টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।
ইসি সচিব জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের পরপরই নতুন সংসদের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।