শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে।

শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ মুহূর্তে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ওই আসনের ভোট স্থগিত ঘোষণা করে। ফলে ওই আসনের ভোটাররা এবার ভোট দেওয়ার সুযোগ পাননি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তবে শেরপুর-৩ আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার ভোটদানে অংশ নিতে পারেননি। ফলে ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটারের জন্য ভোটগ্রহণের সুযোগ ছিল।

এর মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে ইসি।

ভোটের হার নিয়ে নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছে এবং বলেছে, সারাদেশে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন ফলাফল চূড়ান্তকরণ ও আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।