শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু


অপেক্ষার প্রহর শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ 

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অপেক্ষার প্রহর শেষ। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে সারাদেশে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

ভোর হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় জমতে শুরু করে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই উৎসবের আমেজ তৈরি হয়।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সারাদেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।

সারাদেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।