বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোট গ্রহনের সরঞ্জাম। শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ভোট গ্রহনের এসব সরঞ্জাম বিতরন করেন।
জানা গেছে, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫১৩ টি ভোট কেন্দ্রের ২৫৩৬ টি কক্ষে অনুষ্ঠিত হবে গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। এর মধ্যে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসনে ১১১টি কেন্দ্রে মোট ভোটার ৩ লক্ষ ১০ হাজার ৬১৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫৯২ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৫৪ হাজার২০ জন ও হিজড়া ভোটার ০৫ জন। জেলায় ১৫ লাখ ৯ হাজার ৫ শ‘ ৮৭ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন ও ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।
৫৭ নং কেন্দ্র ১০৫ নং বৌলতলী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি মো.নুরুল ইসলাম বলেন, টিমের সকল সদস্যদের নিয়ে নিরাপদে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন, ইতিমধ্যেই ১১১ টি কেন্দ্রের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে প্রশাসন।