বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
পোস্টাল ভোট গণনার সময় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোটের গণনা সংক্রান্ত জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গণনার সময় উপস্থিত ব্যক্তির সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয় বিবেচনা করবেন। পাশাপাশি প্রার্থী বা তার নির্বাচনি ও পোলিং এজেন্টকে আগে থেকেই পত্রের মাধ্যমে গণনার সময়, তারিখ ও স্থান সম্পর্কে অবহিত করতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে।
রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসাররা নির্ধারিত গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন। গণনা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রিসাইডিং অফিসার সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসারদের গণনা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং দেবেন।
আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার গণনার সময় তার আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিস্তারিত বিবরণ উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের অবহিত করবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষিত সব ব্যালট বাক্স খোলা হবে।
নির্দেশনা অনুযায়ী, পোলিং অফিসাররা প্রথমে ফেরত পাওয়া সব খাম একত্র করবেন এবং পরে একটি একটি করে খুলবেন। প্রতিটি খাম খোলার পর পোস্টাল ব্যালট সম্বলিত খাম এবং ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে। প্রথমে ঘোষণাপত্রে ভোটারের সই সঠিকভাবে রয়েছে কিনা তা যাচাই করা হবে।
যেসব ঘোষণাপত্রে যথাযথ সই পাওয়া যাবে, সেগুলো আলাদাভাবে সংরক্ষণ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যালট সম্বলিত খাম না খুলে পৃথকভাবে রাখা হবে। শুধুমাত্র সঠিক সইযুক্ত ঘোষণাপত্রের বিপরীতে থাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে।
এভাবে সব সইযুক্ত ঘোষণাপত্র একত্রে সংরক্ষণ করা হবে এবং গণনার জন্য সংশ্লিষ্ট ব্যালট সম্বলিত খামগুলোও আলাদা স্থানে রাখা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।