বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের তথ্যসেবা আরও সহজ ও ডিজিটাল করতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপ ব্যবহার করে ভোটাররা খুব সহজেই নিজেদের ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), কেন্দ্রের ছবি, দূরত্ব এবং ম্যাপসহ প্রয়োজনীয় সব তথ্য দেখা যাবে। এতে ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে পেতে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না। এ ছাড়াও অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও হালনাগাদ তথ্য এবং ফলাফল দেখার সুবিধা রাখা হয়েছে।
অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে এটি মোবাইলে ইন্সটল করতে হবে। এরপর জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) প্রদান করলে ভোটারের যাবতীয় তথ্য পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য।
নির্বাচন কমিশনের মতে, এই অ্যাপ চালুর ফলে ভোটারদের তথ্য জানার প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও দ্রুত হবে এবং ভোটার উপস্থিতি বাড়াতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।