শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সাংবাদিক পর্যবেক্ষণে ত্রয়োদশ নির্বাচন আরও স্বচ্ছ হবে: সিইসি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

২৯ জানুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ 

সাংবাদিক পর্যবেক্ষণে ত্রয়োদশ নির্বাচন আরও স্বচ্ছ হবে: সিইসি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সক্রিয় পর্যবেক্ষণ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজ সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণে থাকলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। এ সময় সাংবাদিক নেতারা নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি জানান। পাশাপাশি ভোট পর্যবেক্ষণের জন্য পাস দেওয়ার বিদ্যমান অনলাইন পদ্ধতি বাতিল করে সেটিকে আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান তারা।

বৈঠকে সাংবাদিক নেতারা আরও বলেন, এসব বিষয়ে দ্রুত সমাধান না এলে সাংবাদিকদের নির্বাচন কাভার করা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবেন কি না, সে বিষয়ে ভাবতে বাধ্য হবেন। বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।