বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে নবম জাতীয় পে-স্কেল প্রণয়নে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হবে।
বৈঠকে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। কমিশনের সদস্যরা এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
পে-কমিশন সূত্র জানায়, প্রস্তাবিত পে-স্কেল নির্ধারণে বর্তমান বাজারমূল্য ও মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ব্যয় এবং শিক্ষা ব্যয়- এই বিষয়গুলোকে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
কমিশনের প্রস্তুত করা এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে একটি মূল রেফারেন্স ডকুমেন্ট হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।