বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৪ জানুয়ারী ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ১০টি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পঞ্চম দিনে মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি আপিল বিভিন্ন কারণে অপেক্ষমাণ রাখা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এসব আপিলের মধ্যে ২৭৭টি মঞ্জুর করা হয়েছে, ৮১টি নামঞ্জুর বা বাতিল হয়েছে এবং ২৩টি আপিল অপেক্ষমাণ রয়েছে।
সিনিয়র সচিব জানান, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এসব আপিলের শুনানি গ্রহণ করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন আপিল শুনানি গ্রহণ করে। এদিন ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সূত্র জানায়, আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও অপেক্ষমাণ আপিলের শুনানি গ্রহণ করা হবে।
এছাড়া, ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি (রোববার) ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিলের শুনানির মধ্য দিয়ে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। অপরদিকে, ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।