এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে দাখিল করা মোট ১৭৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তথ্যগত ত্রুটি, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও অন্যান্য অনিয়মের কারণে এসব আসনে মোট ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করবে ইসি।
এর আগে ঢাকার ২০টি আসনে শেষ দিন পর্যন্ত মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শনিবার নির্ধারিত দিনে তিনজন রিটার্নিং কর্মকর্তা- ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট আসন অনুযায়ী এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
ঢাকার ১৩টি আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হক; ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক; ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।
এছাড়া ঢাকা-১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান এবং আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা-১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। ঢাকা-১৮ আসনে বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। এছাড়াও শনিবার যাচাই-বাছাই শেষে ঢাকার ১৩টি আসনে আরও ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার ২০টি আসনে মোট ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ঢাকা-১ আসনে ৮টি, ঢাকা-২ আসনে ৩টি, ঢাকা-৩ আসনে ১৬টি, ঢাকা-৪ আসনে ৮টি, ঢাকা-৫ আসনে ১৬টি, ঢাকা-৬ আসনে ৭টি, ঢাকা-৭ আসনে ১৫টি, ঢাকা-৮ আসনে ১২টি, ঢাকা-৯ আসনে ১৪টি, ঢাকা-১০ আসনে ১৩টি, ঢাকা-১১ আসনে ১১টি, ঢাকা-১২ আসনে ১৮টি, ঢাকা-১৩ আসনে ১১টি, ঢাকা-১৪ আসনে ১৩টি, ঢাকা-১৫ আসনে ৯টি, ঢাকা-১৬ আসনে ১৩টি, ঢাকা-১৭ আসনে ১৭টি, ঢাকা-১৮ আসনে ১৭টি, ঢাকা-১৯ আসনে ১১টি এবং ঢাকা-২০ আসনে ৭টি মনোনয়নপত্র জমা পড়ে।