২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। তবে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি নির্বাচনে অংশ নেব।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মো. আসাদুজ্জামান জানান, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং সে লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে অংশ নিতে তার পদত্যাগের ঘোষণাকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।