এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২২ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। ভোটাধিকার কোনো দয়া নয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত জনগণই নেবে।
তিনি আরও বলেন, নিস্ক্রিয়তা নয়- অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নিশ্চিত করবে। জুলাই সনদের পক্ষে আপনারা ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে আগামী বহুদিনের জন্য নির্ধারিত হবে দেশ কোন পথে অগ্রসর হবে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।